
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসনের সালথায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়ায় সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে সুষ্ঠু আস্থা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সালথা উপজেলার গাট্টি ও ভাওয়াল ইউনিয়ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনি আস্থা ও নিরাপত্তা বোধ তৈরি করেছে।
উপজেলার সালথা বাজার থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে গট্টি ও ভাওয়াল ইউনিয়নের প্রতিটি বাজার ও কেন্দ্র ঘুরে দেখেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।
এসময়ে সাধারণ ভোটাররা বলেন, প্রশাসন ও যৌথ বাহিনীর মহড়ায় আমরা আনন্দিত, আমরা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবো মনে হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের এ মহড়ায় নির্বাচনের প্রতি আমাদের আগ্রহ ও আস্থা বাড়ছে।

উক্ত দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথবাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেণ এবং ভোট ও ভোটারদের নিরাপত্তায় বদ্ধপরিকর। এ সময় বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরিদপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) অমিত কুমার বিশ্বাস, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, বিজিবির ওয়ারেন্ট অফিসার সেলিম পারভেজ প্রমুখ।
মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য এতে অংশ নেন।
এর আগে গত মঙ্গলবার দুটি ইউনিয়ন ব্যাপি যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।