1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক ‘পিস অ্যাওয়ার্ড’ পেলেন সালথা নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান Link Factory Link Removal Verification সালথায় ন্যায্য বাণিজ্য নিশ্চিতে উপজেলা প্রশাসনের বাজার পরিদর্শন সালথায় মৎস্য সংরক্ষণে অভিযান, ৫০টি চায়না দুয়ারি জাল ধ্বংস সালথায় নজরুল বর্ষ উপলক্ষে কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম মুন্সী গ্রেফতার মরহুম কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় সরকারি গাছের ছাল কেটে ক্ষতিসাধনের অভিযোগ

সালথায় মৎস্য সংরক্ষণে অভিযান, ৫০টি চায়না দুয়ারি জাল ধ্বংস

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি চায়না দুয়ারি জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে পেতে রাখা মাছ ধরার ক্ষতিকর ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।পরে উদ্ধার করা ৫০টি চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান ও পুলিশ সদস্য।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন – নদী মাতৃক দেশ বাংলাদেশ এদেশে রয়েছে প্রচুর বিল-ঝিল, এখন বর্ষার মৌসুমে বিলে পানি এসেছে এসময়ে কিছু অসাধু ব্যবসায়ী ও কিছু ব্যক্তি প্রাকৃতিক দেশীয় মাছের যে নিরাপদ জলভুমি বা অভয়ারণ্য সে সকল স্থানে চায়না দুয়ারি জাল ব্যবহার করে শুধু মাছ ই ধংস হচ্ছে না, সেই সঙ্গে ধংস হচ্ছে কাঁকড়া, শামুক, কুচে সহ মৎস্য সম্পদ। এই চায়না দুয়ারি এমন একটা ফাঁদ যা মৎস্য সম্পদ ধংসের মুল কারিগর হয়ে উঠেছে। আমরা চাই সালথা বাসী সচেতন হবে এবং এটা ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করে সকলে সচেতন হলে চায়না দুয়ারি জাল মুক্ত সালথা গড়ে ওঠা সম্ভব। আমরা চাই মিডিয়াকর্মী সহ এলাকার সচেতন মহল চায়না দুয়ারির বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের অভিযানে সহযোগিতায় এগিয়ে আসুক। আজকে ৫০ টি চায়না দুয়ারি জাল যার প্রতিটির মূল্য ৫ হাজার করে হলে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার অবৈধ জাল ধংস করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান নিয়মিত চলমান রয়েছে এবং সামনে আরও ব্যগোবান হবে সে ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট