1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক ‘পিস অ্যাওয়ার্ড’ পেলেন সালথা নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান Link Factory Link Removal Verification সালথায় ন্যায্য বাণিজ্য নিশ্চিতে উপজেলা প্রশাসনের বাজার পরিদর্শন সালথায় মৎস্য সংরক্ষণে অভিযান, ৫০টি চায়না দুয়ারি জাল ধ্বংস সালথায় নজরুল বর্ষ উপলক্ষে কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম মুন্সী গ্রেফতার মরহুম কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় সরকারি গাছের ছাল কেটে ক্ষতিসাধনের অভিযোগ

আন্তর্জাতিক ‘পিস অ্যাওয়ার্ড’ পেলেন সালথা নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিক্ষার প্রসার, সামাজিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান।
সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি’ আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যক্ষ ওবায়দুর রহমানকে এ সম্মাননায় ভূষিত করা হয়। শিক্ষা বিস্তার, সামাজিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রফেসর মো. ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, মেধা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে চলেছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
শুধু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর বিভিন্ন উদ্যোগ ও ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এর আগে শিক্ষাক্ষেত্রে অবদান ও দক্ষ প্রতিষ্ঠান পরিচালনার স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ে সম্মাননা অর্জন করেছেন অধ্যক্ষ ওবায়দুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন প্রশাসনিক মূল্যায়নে তিনি পুরস্কৃত হয়েছেন। সালথা উপজেলায় একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হওয়ার পাশাপাশি ফরিদপুর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কলেজপ্রধানের স্বীকৃতি অর্জন করেন তিনি।
অধ্যক্ষ ওবায়দুর রহমানের আন্তর্জাতিক এ সম্মাননা অর্জনের খবরে নবকাম পল্লী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নবকাম পল্লী কলেজসহ সালথার শিক্ষাঙ্গন ও সাধারণ মানুষের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান বলেন, “যেকোনো স্বীকৃতি কর্মক্ষেত্রে দায়িত্ববোধ ও নিষ্ঠা আরও বাড়িয়ে দেয়। এ আন্তর্জাতিক সম্মাননা আমার একার নয়; এটি নবকাম পল্লী কলেজ, আমার সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং সালথাবাসীর ভালোবাসা ও সহযোগিতার ফসল।”
তিনি আরও বলেন, শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের কল্যাণ এবং সমাজসেবায় ভবিষ্যতেও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। এ পথচলায় তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
অধ্যক্ষ ওবায়দুর রহমানের এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট