1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালথায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সালথায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সালথায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় কামাইদিয়া একাদশ বনাম গঙ্গারামপুর একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘পিস অ্যাওয়ার্ড’ পেলেন সালথা নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান Link Factory Link Removal Verification সালথায় ন্যায্য বাণিজ্য নিশ্চিতে উপজেলা প্রশাসনের বাজার পরিদর্শন সালথায় মৎস্য সংরক্ষণে অভিযান, ৫০টি চায়না দুয়ারি জাল ধ্বংস

সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি সমীর সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এবছর উপজেলায় ৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে’। সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট