
ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও গত ১৭ মার্চ ২০২৬ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। পরে কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।