1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেফতার সালথায় আ’লীগের হরতাল ও নাশকতার বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা, শামা ওবায়েদকে শুভেচ্ছা সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ সালথায় পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আটঘর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে হাসান আশরাফ কে গণ সংবর্ধনা

আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা হরতাল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সালথা উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাইপাস সড়কের হারেজ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালথা লাভ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল এবং নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। তারা হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বরের নেতৃত্বে এবং সদস্যসচিব মামুন চৌধুরীর পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নান্নু মোল্লা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন ও হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, বাবুল মাতুব্বর, শহিদুল ইসলাম, লুতফার মাতুব্বর ও হাসান খন্দকার এবং শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকুব্বর মাতুব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা হরতাল ও নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট