1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় সালথায় আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ভাওয়ালের ১ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ সভা আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেফতার সালথায় আ’লীগের হরতাল ও নাশকতার বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা, শামা ওবায়েদকে শুভেচ্ছা সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ সালথায় পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

সালথায় আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ভাওয়ালের ১ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ সভা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ভাওয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল গ্রামের পশ্চিম পাড়া হারান বিশ্বাসের বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. কালাম বিশ্বাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির মোল্লা, বিএনপি নেতা আক্কাস মোল্লা, রাশেদ মাতুব্বর, সেলিম মেম্বার, লাল মিয়া মাতুব্বর, মিজান মাতুব্বর, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস, সমাজসেবক মো. বালাম বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য এবং যেকোনো ধরনের অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
সভায় স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং এলাকার মানুষের পাশে থাকার বিষয়ে বিভিন্ন মতামত ও বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট