1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল  মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক প্রকাশ মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় সালথায় আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ভাওয়ালের ১ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ সভা আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেফতার সালথায় আ’লীগের হরতাল ও নাশকতার বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা, শামা ওবায়েদকে শুভেচ্ছা সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল 

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মোটরসাইকেল  শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী সালথা উপজেলার চন্ডিবদ্দি হাইওয়ে এলাকায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে গোপালগঞ্জে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত নৈরাজ্য এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সালথার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার বার্তা দেওয়া হয়। পাশাপাশি উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সালথা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত থাকার কথাও জানান নেতৃবৃন্দ।
খন্দকার খায়রুল বাসার আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, সদস্য মোঃ মুরাদুর রহমান, বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার মজিবুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সজীব মিয়া, বিএনপি নেতা কামরুল হাসান মজনু, নুর আলম, যুবদল নেতা শাহজাহান শরীফ, মোঃ জসিম মোল্লা, মোঃ লিটন মাতুব্বর, মোঃ খায়ের মাতুব্বর এবং সমাজসেবক বালাম বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মীরা।


নেতৃবৃন্দ জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে রয়েছেন। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নির্দেশনায় তাঁরা সাংগঠনিকভাবে সতর্ক ও ঐক্যবদ্ধ রয়েছেন।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ চন্ডিবদ্দি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট