
রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের বড় মামা মোঃ মজিবুর রহমান ছিরু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মৃত হাজি সেকেন্দার আলী মোল্লার বড় ছেলে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ২টায় বালিয়াচরা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভগ্নিপতি হাফেজ ফাইজুল্লাহ।
এদিকে মোঃ মজিবুর রহমান ছিরুর মৃত্যুতে মধুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।