1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত  সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী

হরিপুরে আগাম পিঠাপুলির আমেজে মেতেছে গ্রামীণ জীবন

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬০৭ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

চলছে কার্তিক মাস এর মধ্যে সকালে ঘাসের ডকায় শিশির বিন্দু জমে, সন্ধ্যা হলে কুয়াশার চাদরে ঢাকা পরে দেশের উওর অঞ্চল ঠাকুর গাঁও।সারারাত মৃদু ঠান্ডা মাঝে মাঝে হিম শীতল হাওয়ায় জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। আর
শীতের আমেজ শুরু হতেই হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় সকাল, সন্ধ্যায় ইতিমধ্যে ভাপা পিঠে বিক্রি হওয়া শুরু হয়েছে। কয়েকদিন আগে থেকে পসরা সাজিয়ে বসা শুরু করেছেন স্থানীয় ভাপা পিঠে বিক্রেতারা।

বহুল পরিচিত খাবার এই ভাপা পিঠে। মাঠের ধান ওঠা শুরু করতেই গৃহস্থের বাড়িতে ভাপা পিঠে খাবারের প্রচলন বহুদিনের। তবে এখনকার দিনে বাড়িতে ভাপা পিঠে বানানো সময়ের অভাব। তাই হাট বাজারে ও  ভাপা পিঠে বেশি মিলছে। জলের ভাপের সাহায্যে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় এই বিশেষ প্রকার পিঠে। অনেকে এই জাতীয় পিঠে মিষ্টি বা সুস্বাদু করার জন্য চালের গুঁড়োর সঙ্গে গুড় কিংবা নারকেল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী মিশিয়ে থাকেন। বিক্রেতারা কেও কেও ঢেঁকির সাহায্যে চাল গুঁড়ো করে থাকেন।টেংরিয়া গ্রামের বাসিন্দা সহরবানু (৪৫) জানায় আমি গত কয়েক বছর যাবত ভাপা পিঠা তৈরি করে বিক্রি করি প্রতিটি পিঠার মূল্য নিই ৫-১০টাকা এতে পিঠার স্বাদ নিতে পেরে খুব খুশি সাধারণ মানুষ। একই এলাকার বাসিন্দা খতেজা (৬০) জানান আমি প্রতি শীতে ভাপা পিঠা তৈরি করে বিক্রি করি, তাই প্রতিবছরের মতো এবছরও শীত আসার আগেই পিঠা তৈরি করছি এতে ক্রেতারা আগাম ভাপা পিঠার স্বাদ মুখে নিতে পেরে খুব খুশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট