1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেই ডাম্পিং স্টেশন, অনিরাপদ ব্যবস্থাপনা

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

পটুয়াখালী ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের প্রবেশ পথেই রয়েছে মেডিকেল বর্জ্য ফেলার ডাস্টবিন। তবে নিরাপদ ব্যবস্থাপনার জন্য নেই কোন ডাম্পিং স্টেশন। হাসপাতাল ভবনের মাত্র ২০ ফুটের মধ্যে ডাস্টবিন হাওয়ায় প্রতিনিয়ত দুর্গন্ধ ও রোগ জীবাণু ছাড়াচ্ছে এসব এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাস্টবিন ভর্তি ময়লা তবে ডাস্টবিনের বাহিরেও যত্রতত্র পড়ে রয়েছে হাসপাতালের বর্জ্য। একই ডাস্টবিনে রয়েছে ইনজেকশন সিরিঞ্জ, সুই,স্যালাইন, ক্যনোলা,ব্যান্ডেজ গজ, ব্লাড ভর্তি ব্লাড ব্যগ, বিভিন্ন খাবারের উচ্ছিষ্ট অংশ,ডাবের খোসা, প্লাস্টিক বোতল পলিথিন সহ সব ধরনের আবর্জনা। ডাস্টবিনের চারদিকে লাখো লাখো মাছি। অন্তত দশটি গরু-বাছুর ডাস্টবিনের মধ্যে ঢুকে ময়লা গুলো ছড়িয়ে ছিটিয়ে খাবার খাচ্ছে। ডাস্টবিনের পাশেই পথচারীদের হাঁটার রাস্তা এবং যানবাহন চলাচলের রাস্তায় ছড়িয়ে রয়েছে ময়লা গুলো। স্থানীয় এক বৃদ্ধ নারী ডাস্টবিন থেকে স্যালাইনের পাইপ ও প্লাস্টিক সিরিঞ্জ সংগ্রহ করছে। মনে হচ্ছে সরকারি হাসপাতালের ময়লা আবর্জনা দেখভাল করার যেন কেউ নেই।

পুরুষ মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বড় একটি বালতিতে খাবারের উচ্ছিষ্ট অংশ সহ চিকিৎসা বজ্য একত্রে রাখা আছে। যা পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মীরা ডাস্টবিনে ফেলার জন্য প্রস্তুত করছে। নিয়ম অনুযায়ী প্লাস্টিক, ক্লিনিকাল বর্জ্য এবং খাদ্যের উচ্ছিষ্ট অংশ ভিন্ন ভিন্ন রাবিশ বিনে রাখা উচিত।

পথচারী খবির হাওলাদার বলেন, ময়লা আবর্জনা এভাবে ফেলায় আমাদের খুবই খারাপ লাগে এবং প্রচুর দুর্গন্ধ ছড়ায়। এসব ময়লা আবার বিভিন্ন মাধ্যমে মাটি ও পানির সাথে মিশলে রোগ জীবাণু ছাড়াতে পারে। নাক মুখ না আটকিয়ে এখান থেকে হাঁটা সম্ভব না।

নার্সিং সুপারভাইজার আরতি রানী মন্ডল বলেন, প্রতিটি ওয়ার্ড থেকে সকল ধরনের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন কর্মীর মাধ্যমে ডাস্ট বিনে ফেলা হয়। সেখান থেকে পৌরসভার লোকজন তাদের সময় মত নিয়ে যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডঃ দিলরুবা ইয়াসমিন বলেন, প্রতিদিন ৫০০ জনের অধিক রোগী আমাদের কাছ থেকে সেবা নেয়। প্রতিটি ওয়ার্ড থেকে সকল ময়লা আবর্জনা আমাদের ডাস্টবিনে ডাম্পিং করি। সেখান থেকে পৌরসভার সিস্টেম তাদের গাড়ি এসে ময়লা আবর্জনা নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট