1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

সালথায় এবার পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা দুই লাখ মেঃটন

আবু নাসের হুসাইন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

 

আবু নাসের হুসাইন

ফরিদপুরের সালথায় এবার দুই লাখ মেঃটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাঠকে মাঠ চাষিরা তাদের পেঁয়াজ ক্ষেত পরিচর্যার শেষ পর্যায়ের কাজ চালাচ্ছে। কয়েকদিন পরেই  শুরু হবে চাষিদের স্বপ্নের ফসল পেঁয়াজ ঘরে তোলার কাজ। পেঁয়াজ ঘরে রাখার লক্ষে বাঁশ দিয়ে বানা তৈরিতেও ব্যস্ত সময় পার করছে কারিকররা।

উপজেলার পেঁয়াজ চাষি সিরাজ মোল্যা, দবির মোল্যা, মন্টু দাস ও কাইয়ুম মোল্যা জানান, গত বছর চাষিরা পেঁয়াজের ন্যায্যমুল্য পাওয়া এবছর আবাদ বেড়েছে। মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। মাঠে পেঁয়াজ ক্ষেতের গঠন অনেক ভালো। কয়েকদিন পরেই শুরু হবে হালি পেঁয়াজ উত্তোলনের কাজ। বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের যে দাম তাতে চাষিদের লাভ হবে না। পেঁয়াজ উৎপাদণের খরচ অনুযায়ী প্রতিমণ পেঁয়াজ দুই হাজার টাকা হলে চাষিদের লাভ হবে। তানা হলে এই আবাদে কোন লাভ হবে না তাদের। আর বর্গা চাষিদের লোকসান গুনতে হবে। বাজারে পেঁয়াজের ন্যায্যমুল্যের দাবী জানান চাষিরা।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এবার ফলন ভালো হবে। উপজেলায় এবার ২লাখ মেঃটন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট