1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

সাদা ফুলে কালো সোনা, দিনাজপুর তরুন উদোক্তা মিলন ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

 

পেঁয়াজের বীজ উৎপাদনে পিছিয়ে নন দিনাজপুর বিরল উপজেলা। এই বীজকে কালো সোনা বলে কৃষকরা। পেঁয়াজের বীজ পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন তরুন উদোক্তা মিলন ইসলাম।

মিলন ইসলাম জানান বীজ পরিচর্যায় পুরুষের পাশাপাশি নারীরাও এ কাজে অংশ নেন।
সাদা ফুলে কালো বীজ, স্বর্ণের মতো দাম। তাই কৃষকরা এর নাম দিয়েছেন ‘কালো সোনা’। দূর থেকে মনে হয়, ভিন্ন কোনো সাদা ফুলের বাগান।

আর এই ফুলের মধ্যে লুকিয়ে আছে কৃষকের সোনালি স্বপ্ন। দেশের প্রায় ৩০ শতাংশ চাষীদের পেঁয়াজের বীজের চাহিদা মেটায় দিনাজপুরের বিরলে এই কালো সোনা। তিন বছরের ন্যায় বিরল উপজেলায় আবাদ করেন মিলন ইসলাম এ বীজের। পেঁয়াজের গাছের গোলাকৃতি কদম ফুলের মতো সাদা ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে মূল্যবান দানা। হাত দিয়ে পরাগায়নের কাজ করছেন কৃষাক-কৃষাণীরা। মিলন ইসলাম জানান প্রাকৃতিক দূর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন।

তবে চলতি মৌসুমে মৌমাছি না থাকায় হাত দিয়েই পরাগায়ন করতে হচ্ছে চাষীদের।
সার, কীটনাশক ও বীজের দাম বেশি হওয়ায় এ বছর আগের তুলনায় খরচ বেশি হয়েছে।

তরুন উদ্যোক্তা মিলন ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে ৮ একর জমিতে পেঁয়াজের বীজ আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভালোই লাভবান হবো। আমার ক্ষেতে অনেক নারী-পুরুষ বীজ পরিচর্যার কাজ করছেন। এখন হাত দিয়ে পরাগায়নের কাজ চলছে। এক থেকে দেড় মাস পর বীজ তোলা শুরু করবো। তারপর মাড়াই এবং প্রক্রিয়াজাত করে বীজ প্যাকেট করা হবে।’
বীজ বিক্রির কোথায় করেন বললে, মিলন ইসলাম জানান আমি বীজ সরাসরি কৃষকদের দিই, ফরিদপুর, রাজবাড়ি, ঝিনাইদহ, কুষ্টিয়া, মানিকগঞ্জ, মাগুড়া জেলায় কৃষকদের দিয়েছি। তাদের এ বছর আমার বীজ নিয়ে পেয়াজ অনেক ভালো হয়েছে। কৃষি অফিসের পরামর্শে পরিচর্যা চালিয়ে যারছি, তরুন উদোক্তা হিসাবে কৃষি অধিদপ্তর সব সময় যেনো আমাদের পাশে থাকে, আর সার কীটনাশক দামটা যেনো কমিয়ে আনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট