1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন এর উঠান বৈঠক সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত  সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী

সালথায় আলু চাষ করে কলেজ শিক্ষার্থীর বাজিমাত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

 

লেখা পড়ার পাশাপাশি আলু চাষ করে বাজিমাত করেছেন ফরিদপুরের সালথা উপজেলার তুগোলদিয়া গ্রামের কলেজ শিক্ষার্থী রমজান আলী মীর। সে ওই গ্রামের এস্কেন মীরের ছেলে ও ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র।

তার পিতা এস্কেন মীর থাকেন প্রবাসে।  লেখা পড়ার পাশাপাশি কৃষি কাজে নিজেকে বিলিয়ে দিয়ে আবাদ করেছেন পেঁয়াজ ও আলু। সাড়ে ৬বিঘা পেঁয়াজ আবাদের পাশাপাশব পরীক্ষামুলক ভাবে এবছর ২৬শতক জমিতে আলু চাষ করেছেন এই কলেজ শিক্ষার্থী। আলুর ফলনে সবার নজর কেড়েছে। প্রতিকাঠা জমিতে ৮/১০ মন করে আলু ফলন হয়েছে।

কলেজ শিক্ষার্থী রমজান আলী বলেন, আমি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র। লেখা-পড়ার পাশাপাশি পেঁয়াজ ও আলু চাষ করেছি। আলুর ফলন অনেক ভালো হয়েছে। আগামীতে আলুর চাষ আরো বেশি করবো।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, ইচ্ছা থাকলে লেখা-পড়া,  চাকুরি ও ব্যবসার পাশাপাশি কৃষি কাজও করা সম্ভব। সেটাই করে দেখালেন কলেজ শিক্ষার্থী রমজান মীর। সমাজকে উন্নত করতে তার মতো সবাইকে এগিয়ে আসা উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট