1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

হরিপুরে লেবু চাষ করে মতিউরের ভাগ্য বদল

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬২৪ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি;

ঠাকুর গাঁওয়ের হরিপুর উপজেলায় ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া চাপাসার ঘাটিয়াল পুকুরের সন্নিকটে প্রায় ৫বিঘা জমিতে লেবু চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন ২৮ বছর বয়সী যুবক মতিউর রহমান।

নিজ উদ্যেগে প্রায় ২০২১সালে দিনাজপুর নার্সারি হতে চায়না-৩জাতের পনেরশত লেবু জাতের চারাগাছ রোপণ করেন। ২০২২এর শেষের দিকে গাছে ফুলও ফুলে ভরে যায়।

বাগান পরিদর্শন কালে মতিউর রহমান “দৈনিক সমাজের বাণী ” কে জানান, আমি নিজ উদ্যেগে এই পদক্ষেপ নিয়েছিলাম, বর্তমান আমার বাগানে প্রতিনিয়ত ৩০০০-৪০০০ হাজার টাকা লেবু বিক্রি হয়, যার বাৎসরিক আয় হয় প্রায় ৫ লক্ষ টাকার মত।

লেবু চাষে তেমন কোন পরিচর্যা কিংবা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তাই ব্যয়ের তুলনায় আয় বেশি হয়, বর্তমানে আমার লেবু রানীশংকেল দিনাজপুর এবং ঢাকা পর্যন্ত যায়। শীতকালে লেবুর চাহিদা কম হলে গরম কালে লেবুর কেনাবেচা বেশি হয়।

রানীশংকেল থেকে আসা লেবু ব্যবসায়ী মতালেব(৩০)জানান আমি প্রতিনিয়ত বাগানে লেবু কিনতে আসি আমি ছাড়াও আরো লেবু ব্যবসায়ী লেবু কিনতে আসে, আমরা প্রতি পিচ লেবু ৩টাকা-৪টাকা দরে ক্রয় করি। লেবুতে পর্যপ্ত পরিমাণ ভিটামিন সি থাকায় এর চাহিদা ও অনেক। কৃষক মতিউর জানান, এ যাবত আমি উপজেলা হতে কোন প্রশিক্ষণ পায়নি আমি চাই উপজেলা ও জেলা কৃষি কর্মকতা আমার বাগান টি পরিদর্শন করেন, এবং বাগান টিকে আরো কিভাবে প্রসত্ব করা যায় এ ব্যাপারে আমাকে আরো যেন সঠিক পরামর্শ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট