1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

হরিপুরে বিস্তৃণ মাঠ জুড়ে আমন ধান কাটার হিরিক

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি;

বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অধিকাংশ কৃষকের আয়ের এবং জীবন ও জীবিকার উৎস ধান। আর এই ধান চাষে দেশের উওর অঞ্চল ঠাকুরগাঁও জেলা বিখ্যাত। এরই মাঝে সোনালি ধানে ভরে গেছে সারা মাঠ কৃষক কৃষনীও কর্মব্যস্ত হয়ে ছুটছে নিজের ধান কেটে ঘরে তুলে আনার জন্য। কেউবা আবার মানুষের বর্গা জমিতে কাজ করছে দিনমজুর হিসেবে।

হরিপুর উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শন কালে দেখা যায় বিস্তৃতৃন মাঠ জুড়ে আমন ধান কাটার ধুম, কৃষক মোঃমেহের হোসেন (৪০)জানান আমি ৩বিঘা আমন ধান মানুষের জমি বর্গা নিয়ে লাগিয়েছি, এবছর আবহাওয়া অনুকূল ভালো থাকায় এবং পোকা মাকড়ের আক্রমণ কম থাকায় ধান ভালো হয়েছে, আমি আশা বাদি বিঘা প্রতি ১৫-২০মণ ধান এবার পাব।

একই এলাকা দিনমজুর আবু কালাম(৩৫) জানান ;আমি আমন ধান কেটে দিনে ৪০০-৫০০ টাকা আয় করছি, কাজের অনেক চাপ সবাই ব্যস্ত ধান কাটায়, কৃষক জহর আলী (৫০)জানান আমি ৪বিঘা আমন লাগিয়েছি এরি মধ্যে সব ধান কাটা শেষ এবার ঘরে তুলার পালা, গত বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হবে বলে তিনি আশাবাদী।আশা করছি দামও ভালো যাবে এবার।

জেলায় এবার রোপা আমনের আবাদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এরমধ্যে আগাম জাতের আছে ১৫ হাজার হেক্টর জমি। কৃষক মোহাম্মদ আলী জানান নতুন আমনের চাল থেকে এই শীতে তৈরি হবে বিভিন্ন ধরনের পিঠা পুলি, আর এই পিঠাপুলির মৌ মৌ গন্ধে ভরে উঠবে গ্রামীন জনপদ।তাই ধান পাকার সাথে সাথে সবাই ধান কাটতে ব্যস্ত সময় পার করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট