
মরহুম কে এম ওবায়দুর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ খেলায় রাজিব ফুটবল একাদশ বনাম নুরুল আমিন ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় রাজিব ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি সহ ভিসন ফ্রিজ ও এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

এসময় বিশেষ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, মোঃ সাহিদুজ্জামান সাহিদ, মোঃ জাহিদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মাষ্টার, সাবেক ইউপি সদস্য রফিক মাতুব্বর, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, বিএনপি নেতা কামরুল হাসান মজনু, নুরইসলাম মিয়া, বিল্লাল মাতুব্বর, পাভেল রায়হান, সায়েম মিয়া টিটন, কাজী ইকরাম, মুরাদুর রহমান মুরাদ, ইউপি সদস্য শাহজাহান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস, যুবদল নেতা সাফিকুল ইসলাম, জসিম মোল্লা, মাহফুজ খান, হেলাল মাতুব্বর, নুর আলম, মোঃ কালাম প্রমূখ।
উক্ত ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্বাবাধনে ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা।