1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় আ’লীগের হরতাল ও নাশকতার বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা, শামা ওবায়েদকে শুভেচ্ছা সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ সালথায় পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আটঘর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে হাসান আশরাফ কে গণ সংবর্ধনা মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা   ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অবৈধ ভাবে সার গুদামজাত করায় হরিপুরে ২ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সালথায় আ’লীগের হরতাল ও নাশকতার বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা হরতাল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা শ্রমিকদল।বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে সালথা উপজেলা সদরে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল এবং নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকদলের নেতাকর্মীরা। তারা হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।


মিছিলে নেতৃত্ব দেন সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ কালাম বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ সোহরাব মোল্লা ও আতিক সরদার, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকুব্বর মাতুব্বর, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস এবং সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বালাম বিশ্বাসসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা হরতাল ও নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট