1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ফেসবুক পেজে সংবাদ প্রচার নিয়ে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন কার্যক্রম নিষিদ্ধ আ”লীগের অপতৎপরতার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল  মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক প্রকাশ মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় সালথায় আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ভাওয়ালের ১ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ সভা আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ”লীগের অপতৎপরতার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকালে ফরিদপুর -ময়েনদিয়া প্রধান সড়কের  সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক মোল্লা, ব্যবস্থাপনায় বিশিষ্ট ব্যবসায়ী ইউনিয়েনর সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মুহা. ছরোয়ার হোসেন।

মিছিলটি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক হইতে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য হাবিব ,মনির হোসেন মোল্য, সাহাদাৎ, লিয়াকত হোসেন, জালাল মেম্বর, মোশারেফ মাতুব্বর, ফজলু মাতুব্বর, শাহজাহান মাতুব্বর, আজিজুর রহমান, যবদল নেতা বেলায়েত হোসেন, হাবিব মাতুব্বরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তাগণ বলেন আপনারা নিষিদ্ধ দল কেন আপনারা গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছেন,কেন সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। আমরা অনেক সহ্য করেছি আর নয়। এখন আমরা রাজপথ দখলে রেখেছি,আপনাদের এই নৈরাজ্যের দাঁত ভাঙ্গা জবাব দেব। তাই হুশিয়ার হয়ে যান এই বাংলার মাটিতে আপনাদের রাজনীতি করার অধিকার আপনাদের নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট