1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল  মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক প্রকাশ মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় সালথায় আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ভাওয়ালের ১ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ সভা আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেফতার সালথায় আ’লীগের হরতাল ও নাশকতার বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা, শামা ওবায়েদকে শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ক্যাসিনো জুয়ার দুই মাস্টার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভুল্লি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভুল্লি থানার শুকানপুকুর এলাকা থেকে শ্যামল রায় ও জাহিদুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একশতটি সিম কার্ড এবং ৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেরা ক্যাসিনো খেলায় জড়িত থাকার পাশাপাশি অন্যদেরও এ খেলায় প্রভাবিত করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। ক্যাসিনো খেলায় জড়িয়ে অনেকে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা থেকে নানা ধরনের অপরাধের সৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।

এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট