1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন মধুখালীতে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ সালথায় ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন সালথার গট্টি ইউনিয়নের ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন ৯৮ লাখ টাকার প্রণোদনা সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন, ভোটারের দ্বারে দ্বারে যুবদল নেতা রানা সালথা-নগরকান্দার যুবদলের সমাবেশে নুরুল ইসলামের নেতৃত্বে বল্লভদীর বিশাল শোডাউন সালথা-নগরকান্দায় যুবদলের সমাবেশ ও কর্মীসভা, প্রধান অতিথি শামা ওবায়েদ ফেসবুক পেজে সংবাদ প্রচার নিয়ে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন কার্যক্রম নিষিদ্ধ আ”লীগের অপতৎপরতার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার

মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধি:

‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ২৫ নভেম্বর বুধবার আঁকচাষী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বিভিন্ন দাবি ও কর্মসূচির কথা তুলে ধরা হয়।

এ সময় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেবেকা সুলতানা, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রেশমা আক্তার, অর্থ সম্পাদক রুমা সুলতানা, প্রোগ্রাম এক্সিকিউটিভ ফর ব্রান এল জেসমিন ইসলাম, সদস্য আফরোজা আক্তার পারভিন ও রোজা ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের বিচার নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট