1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন সালথার গট্টি ইউনিয়নের ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন ৯৮ লাখ টাকার প্রণোদনা সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন, ভোটারের দ্বারে দ্বারে যুবদল নেতা রানা সালথা-নগরকান্দার যুবদলের সমাবেশে নুরুল ইসলামের নেতৃত্বে বল্লভদীর বিশাল শোডাউন সালথা-নগরকান্দায় যুবদলের সমাবেশ ও কর্মীসভা, প্রধান অতিথি শামা ওবায়েদ ফেসবুক পেজে সংবাদ প্রচার নিয়ে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন কার্যক্রম নিষিদ্ধ আ”লীগের অপতৎপরতার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল  মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক প্রকাশ

সালথায় ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাত দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন হয়েছে।

উপজেলার কামাইদিয়া সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাত দিনব্যাপী এ আয়োজনে মহানাম সংকীর্তন ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তনের মধ্য দিয়ে ভক্তদের মাঝে ধর্মীয় আবহ ও ভক্তিরস ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানের অষ্টকালীন লীলা কীর্তনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজক ও মন্দিরের ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার বিশ্বাস। তাঁদের তত্ত্বাবধানে মন্দিরের ভক্তবৃন্দ সাত দিনব্যাপী এ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেন।
মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চেতনা জাগ্রত করা, ভক্তদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং ধর্মীয় ভাবধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাত দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানাম সংকীর্তন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের আরাধনায় অংশগ্রহণ করেছেন।
সাত দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের সমাগম ঘটে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট