1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি নবীনবরণ ফরিদপুরে কামালদিয়া ইউনিয়নে এক হাজার চারা গাছ রোপণ সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে সালথায় অভিযান, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখাতে মাওলানা কাজী কামরুজ্জামান এর ব্যতিক্রমী উদ্যোগ সালথায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগীতা সালথায় ছাদে সোলার প্যানেল স্থাপন বিষয়ক অবহিতকরণ সভা পটুয়াখালীতে দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে সমাবেশ নজরুল বর্ষ উপলক্ষে দারুল হিকমাহ পাঠাগারে ‘মানুষ’ কবিতা পাঠচক্র ফেসবুকে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় জিডি নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখাতে মাওলানা কাজী কামরুজ্জামান এর ব্যতিক্রমী উদ্যোগ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় ছাত্র-ছাত্রীদের হাতের লেখা মানসম্মত, সুন্দর ও আকর্ষণীয় করার লক্ষ্যে মাওলানা কাজী কামরুজ্জামান ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের লেখার প্রতি আগ্রহ তৈরি এবং হাতের লেখার সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে চালু করা হয়েছে ‘মুসা-জামান সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ’।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুন্দর ও স্পষ্ট হাতের লেখার অভ্যাস গড়ে তুলতে এ প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অক্ষরের গঠন, লেখার সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও লেখার মান উন্নয়নে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।
‘মুসা-জামান সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ’ খাতাটির পরিকল্পনা ও পরিচালনা করছেন মাওলানা কাজী কামরুজ্জামান। তাঁর উদ্যোগে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সুন্দর হাতের লেখার প্রতি মনোযোগী করে তোলার পাশাপাশি নিয়মিত চর্চার মাধ্যমে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুসা-জামান সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ খাতার পরিকল্পনা ও পরিচালক মাওলানা কাজী কামরুজ্জামান জানান, ২৮ জুলাই থেকে মাঝারদিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায় স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩০০০ প্রশিক্ষণ বাংলা ইংরেজি খাতা, কাটার, রাবার,পেনসিল সহ কোট ফইল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর মাঝারদিয়া মাহিরুন্নেছা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেন এর উপস্থিতিতে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসকল উপকরণ বিতরণ করা হয়।

এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সালথার শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখার চর্চা আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে তারা পড়াশোনার পাশাপাশি পরিচ্ছন্ন ও মানসম্মত লেখার অভ্যাস গড়ে তুলতে সক্ষম হবে।

বাংলা বইটির শেষ পৃষ্ঠায় মুসলিম বিবাহ ও তালাকের বিষয়ে ১৯৭৪ সালে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রতিটি বিবাহ ও তালাক বাংলাদেশের যে কোন কাজী অফিসে রেজিস্ট্রারী করার বিষয়টি সরকার বাধ্যতামূলক করার বিষয় টা তুলে ধরা সহ কোটে গিয়ে স্ট্যাম্পের উপরে বিবাহ বা তালাক লেখা দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতায় বিষয় টা তুলে ধরা হয়েছে।
ছাত্র ছাত্রী মুসা-জামান সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ খাতাটি ব্যবহার করে হাতের লেখা সুন্দর হইলে ৩ মাস পরপর মুসা-জামান কতৃপক্ষ কতৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথম স্থান অধিকার করে ১০ হাজার, দ্বিতীয় স্থান অধিকার করে ৫ হাজার, তৃতীয় স্থান অধিকার করে ২৫০০ টাকা পুরস্কার গ্রহণের সুযোগ রয়েছে।
রেজিষ্ট্রেশন এর জন্য কুমারপুট্রি প্রধান কার্যালয় অথবা  ০১৭১৬৯৩০০৭৬ WhatsApp এ যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট