
কৃষকদের আর্থিক সহায়তা ও কৃষি কার্যক্রমে উৎসাহিত করতে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি প্রণোদনা পাচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৩ হাজার ৯২৫ জন কৃষক।
আগামী ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের দুটি ব্লকের কৃষকরা এ সুবিধার আওতায় আসছেন। এর মধ্যে গট্টি ব্লকের ২ হাজার ৯০ জন এবং সিংহপ্রতাপ ব্লকের ১ হাজার ৮৩৫ জন কৃষক রয়েছেন। প্রত্যেক কৃষক ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
কৃষক কার্ডের মাধ্যমে এ প্রণোদনা সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে প্রদান করা হবে। এর ফলে কৃষকরা আর্থিকভাবে উপকৃত হওয়ার পাশাপাশি কৃষিকাজে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, আগামী ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি ব্লকের ২ হাজার ৯০ জন এবং সিংহপ্রতাপ ব্লকের ১ হাজার ৮৩৫ জনসহ মোট ৩ হাজার ৯২৫ জন কৃষক কৃষক কার্ডের ইনসেনটিভ পাবেন। প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে সর্বমোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে।