
রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি:
“নতুন বছর, নতুন বই, নতুন স্বপ্ন” — প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে নতুন বছরের নতুন বই এখন মধুখালীর কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেওয়া হলো নতুন বছরের পাঠ্যবই। এ বছর উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এই নতুন বই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাবা আঞ্জুমান আরা বেগম বিথী এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুপা ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান মিয়া, মেছড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান রোকনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠান প্রধানদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হবে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ঝিলিক।
বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।