1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে চুরি হওয়া মাহিন্দ্রা লেগুনার উদ্ধার, গ্রেপ্তার ১ সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন মধুখালীতে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ সালথায় ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন সালথার গট্টি ইউনিয়নের ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন ৯৮ লাখ টাকার প্রণোদনা সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন, ভোটারের দ্বারে দ্বারে যুবদল নেতা রানা সালথা-নগরকান্দার যুবদলের সমাবেশে নুরুল ইসলামের নেতৃত্বে বল্লভদীর বিশাল শোডাউন সালথা-নগরকান্দায় যুবদলের সমাবেশ ও কর্মীসভা, প্রধান অতিথি শামা ওবায়েদ ফেসবুক পেজে সংবাদ প্রচার নিয়ে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন

মধুখালীতে চুরি হওয়া মাহিন্দ্রা লেগুনার উদ্ধার, গ্রেপ্তার ১

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের মধুখালীতে চুরি হওয়া একটি মাহিন্দ্রা লেগুনার গাড়ি ও বিভিন্ন যন্ত্রাংশ যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে মধুখালী পৌরসভার পঞ্চিমগাড়াখোলা গ্রামের গাড়ির চালক সৈয়দ রনি হোসেনের বাড়ীর সামনের ইটের রাস্তার ওপর নীল রঙের একটি মাহিন্দ্রা লেগুনা রাখা ছিল। পরদিন সকালে গাড়িটি সেখানে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি। পরে গাড়ির মালিক ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় চুরির অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মধুখালী থানার পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় গত ২৫ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানাধীন আরবপুর এলাকা থেকে মামলার সন্দেহভাজন আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য এবং তদন্তের ভিত্তিতে যশোরের ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশ থেকে চুরি হওয়া মাহিন্দ্রা গাড়ির সামনের মূল অংশসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে গাড়ির ছাদের অংশ, বসার সিট ও দুই পাশের রেলিং রয়েছে। এ ঘটনায় জড়িত অপর সন্দেহভাজন আবু সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান তার সঠিক দিকনির্দেশানায় উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান গাড়ি উদ্ধার ও চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে। চুরির ঘটনায় মধুখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চোরাই মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট