1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আওয়ামী ফ্যাসিবাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল সালথার গট্টিতে যুবদল নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল মধুখালীতে চুরি হওয়া মাহিন্দ্রা লেগুনার উদ্ধার, গ্রেপ্তার ১ সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন মধুখালীতে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ সালথায় ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন সালথার গট্টি ইউনিয়নের ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন ৯৮ লাখ টাকার প্রণোদনা সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন, ভোটারের দ্বারে দ্বারে যুবদল নেতা রানা সালথা-নগরকান্দার যুবদলের সমাবেশে নুরুল ইসলামের নেতৃত্বে বল্লভদীর বিশাল শোডাউন

সালথার গট্টিতে যুবদল নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে ইউনিয়নের কাউলিকান্দা স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, বিএনপি নেতা ইলিয়াস মোল্লা, মো. হিরু ফকির, মোঃ ইউনুস শেখ, যুবদল নেতা কামরুল ইসলামসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। একই সঙ্গে দেশে কোনো ধরনের অগ্নিসংযোগ, সহিংসতা কিংবা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও তাঁরা সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট