1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

ফারহানা রহমান মনির কবিতা – খুব জানতে ইচ্ছে করে

ফারহানা রহমান মনি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

খুব জানতে ইচ্ছে করে

✍️ফারহানা রহমান মনি

আমার না খুব জানতে ইচ্ছে করে,
তুমি কেমন আছো!
রাতে ঘুম হয়,
সকালে খালি পায়ে শিশিরে হাঁটো?
আমার খুব জানতে ইচ্ছে করে,
তুমি ঠিক মতো খাও,
উদাসী দুপুরে বিশ্রাম করো,
গোধূলি বিকেল দেখো?
রক্তিম সূর্যের শেষ বিদায়ে,
আমার কথা তোমার মনে পড়ে না?
পাখিরা যখন নীড়ে ফেরে,
তোমার মন চাই না,
আমি ও ফিরি তোমার বুকে?

আমার খুব জানতে ইচ্ছে করে,
সূর্য যখন পৃথিবী থেকে বিদায় নেয়,
একাকী ব্যালকোনীর গ্রীল ঘেঁষে দাড়িয়ে,
ধোঁয়া ওঠা গরম কফিতে যখন প্রথম ঠোঁট স্পর্শ করো,
তখন আমাকে তোমার মনে পড়ে না?

থৈথৈ করা জ্যোস্না রাতে,
যখন তুমি ছাদের এক কোনায় দাড়িয়ে,
বাঁশিতে করুন সুর তোলো,
তখন আমার নরম হাতের স্পর্শ তোমার কাঁধে পেতে,
ইচ্ছে করে না?
আমার খুব জানতে ইচ্ছে করে!
তুমি রাত জেগে চাঁদ দেখো নাকি,
আমাকে মনে করো?

তুমি কি আমাকে মনে করো,
আমার জন্য তোমার মন কাঁদে?
নাকি আমি বিরক্তিকর,
বেশি কথা বলি,
ম্যসেজ ঝুলিয়ে রাখি,
এসব অভিযোগ এনে আমার প্রতি রাগ করো?

আমার খুব জানতে ইচ্ছে করে,
তোমাকে!
তোমার ভালোলাগা,
মন্দ লাগা,
তোমার রাগ জীদ,
আমার প্রতি বিরক্ত হয়ে তোমার কপালে কয়টা ভাজ পড়ে!
আমার জানতে ইচ্ছে করে,
খুব বেশি জানতে ইচ্ছে করে!!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট