
সালথা উপজেলার ১৫ নং জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচনে সদস্যগণের প্রত্যক্ষ সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশাররফ তালুকদার কে সভাপতি ও জমিদাতা সদস্য সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন কে সহ-সভাপতি নির্বাচিত করে ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী অভিভাবক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনান্য পদে সদস্য নির্বাচিত হয়েছেন, পদাধিকার বলে সদস্য-সচিব মোঃ কাওছার তালুকদার, বিদ্যোৎসাহী মহিলা সদস্য স্মৃতি আক্তার, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সদস্য মোহাম্মদ আবুল কালাম, সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সদস্য ফারজানা শারমিন রিমি, মহিলা অভিভাবক সদস্য ইতি আক্তার, মহিলা অভিভাবক সদস্য মিসেস শাহানাজ আক্তার, পুরুষ অভিভাবক সদস্য মোঃ নুরুল আমিন (নাহিদ), পুরুষ অভিভাবক সদস্য মোঃ জসিম মোল্যা, পদাধিকার বলে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সদস্য মোঃ নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সদস্য আঃ কুদ্দুস খান।
ম্যানিজিং কমিটি নির্বাচনে সদস্যগণের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সহ-সভাপতি ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ মোশাররফ তালুকদার ও আবু নাসের হুসাইনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা জানিয়ে স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তারা তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।