1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

রাজবাড়ীর গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ফ্রি’ মেডিকেল ক‍্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, র‍্যালী, ও আলোচনা সভার আয়োজন করেছে পৃথক দুটি গ্রুপ।

রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১ টা থেকে দিনব্যাপী গোয়ালন্দ বাসস্ট‍্যান্ডে ‘ফ্রি’ মেডিকেল ক্যাম্প ও বিকেলে আলোচনা সভার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান ও পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডলের নেতৃত্ত্বাধীন একটি গ্রুপ।

ফারুক দেওয়ানের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল। এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শামীম মোল্লা, রাজু সিকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাঈদ মোল্লা সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম কামরুল গ্রুপের নেতৃত্বে বিকেলে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

এ উপলক্ষে বিকেল ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে সমবেত হয়ে বিকেল ৪ টার দিকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু। এ-সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহিদুল ইসলাম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু সাঈদ মন্ডল সহ র‍্যালীতে যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট