1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

আমেরিকানদের শান্ত থাকার আহ্বান বাইডেনের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৫৪৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর রোববার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বাইডেন এই আহ্বান জানান। 

তিনি বলেন, ‘এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আমাদের অবস্থান যত শক্তিশালী হোক না কেন। আমাদের কখনোই সহিংসতায় জড়ানো উচিত হবে না।’

বাইডেন বলেন, রাজনীতি কখনই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। বরং হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র।

রাজনীতিকে ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করা উচিত, বুলেটের মাধ্যমে নয়।

তিনি বলেন, ‘আমেরিকায় পরিবর্তনের ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত। হত্যাকারীদের হাতে নয়।’

জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘আমরা এই সহিংসতাকে স্বাভাবিকভাবে নিতে পারি না। এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে।’

এদিকে হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পকে গুলি করার পরপরই সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হয়।
বাইডেন জানান, হামলাকারীর উদ্দেশ্য এবং তার অন্য কারও সহায়তা বা সমর্থন ছিল কি-না তা এখনও পরিষ্কার নয় এবং এটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট