1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে

ববি প্রতিনিধি, আশিকুর রহমান :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে । এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই প্রভোস্টদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোয়ার বেগম ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার।

এতে বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তাঁরা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এবং এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. মনোয়ারা বেগম বলেন, প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। হল বিষয়ক শিক্ষার্থীদের যেসব প্রত্যাশা আছে তা পূরনের সর্বোচ্চ চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট