1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্স এর সৌজন্যে আন্ত:মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৭৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধি ; মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখতে মার্সেল ইলেকট্রনিক্স দশমিনা উপজেলা আন্ত:মাধ্যমিক বিদ্যালয় “সোনালী অতীত” (এসএসসি ব্যাচ ১৯৮২ -২০০২) ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মার্সেল ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়ক আমিন খানের উপস্থিতি ম্যচটিকে আরও আকর্ষণীয় জমজমাট করে তোলে।

২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কোম্পানি মার্সেলের সৌজন্যে আয়োজিত ফুটবল ম্যাচের প্রধান আকর্ষণ ছিল মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক ও ব্রান্ড এম্বাসেডর ও প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান। সোনালী অতীত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর জমজমাট এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা ফুটবল টুর্নামেন্টটি দশমিনা বাসীর জন্য একটি উপভোগ্য খেলায় পরিণত হয়। খেলাটি দেখতে মাঠের চারদিক দর্শকে কানায় কানায় পূর্ণ হয়। এসময় দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলটি নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল আলীম, মার্সেল ইলেকট্রনিক্সের দশমিনা বিক্রয় পরিবেশক মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট