1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন দায়বদ্ধ: রাজশাহীতে ইসি

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

 

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে এটি নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। তবে গত ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বক্তব্যে যে নির্দেশনা পাওয়া গেছে সেই নির্দেশনা মতো আগামী ডিসেম্বরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অন্যান্য জটিলতা কিংবা কাগজপত্রের জন্য যেন বৈধ নাগরিকত্ব থেকে কেউ যেন বঞ্চিত না হয়। যে ভাবেই হোক ভোটার হবার উপযুক্ত কেউ যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। প্রক্রিয়াটি যেনো জটিল না করা হয়, যতোটা সম্ভব সহজ করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।

এছাড়াও ভোটার নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের তিনি বলেন, ভোটার তালিকা সম্পর্কে যেসব ভ্রান্ত কথা বাজারে প্রচলিত রয়েছে তা থেকে বেরিয়ে আসতেই এমন মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তালিকার মৃত ভোটারদের বের করে বাদ দেয়া এবং এক ভোটারের দ্বৈত উপস্থিতি ঠেকাতে তৎপর হতে নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

পরে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নগরীর বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ঘুরে দেখন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট