1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষকে ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের একজন মানবিক নেতা সৈকত পারভেজ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক

ঋতুরাজ বসন্তে নিজেকে শোভা মন্ডিত করেছে শিমুল গাছ গুলো

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ ষড় ঋতুর দেশ, ঋতুরাজ বসন্তের আগমনে ফুলে ফুলে ভরে গেছে বিভিন্ন গাছ। শিমুল ফুলের রক্তিম রঙে প্রকৃতি সেজেছে এক রঙিন রূপে। গাছে গাছে শোভা পাচ্ছে নয়নাভিরাম শিমুল ফুল। শীতের শেষে পাতা ঝরে ফাল্গুনে শিমুল ফুল ফোটে। ফল মোচাকৃতি।

প্রকৃতিকে যেন সাজিয়েছে শিমুল ফুলের শোভায় এক নতুন রূপে। বাতাসে দোল খাচ্ছে শিমুল ফুলের রক্তিম আভা। গাছের ডালে ফুটে থাকা শিমুল ফুল মানুষের মনকে রাঙিয়ে তুলেছে। আর শিমুল ফুল ফোটা উৎসবে মেতেছে ছাত্র-ছাত্রীসহ প্রকৃতিপ্রেমীরা।
ফাল্গুন মাসজুড়ে শিমুল ফুল লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলাচ্ছে। দূর থেকে হঠাৎ দেখলে ঠিক মনে হবে, কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছেন। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। জানা যায়, শিমুল গাছে বসন্তের শুরুতেই ফুল ফোটে।

চৈত্র মাসের শেষের দিকে ফুল ফলে পুষ্ট হয়। বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে গিয়ে বাতাসে আপনা-আপনিই ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সঙ্গে উড়ে উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বীজ থেকেই শিমুল গাছের জন্মের পর প্রাকৃতিকভাবেই শিমুল গাছ বেড়ে উঠে।

শিমুল গাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না এই গাছে রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিকভাবেও বেশ গুরুত্ব বহন করে। শিমুল গাছের ছাল ঘা সারাতে সহায়তা করে। রক্ত আমাশয়ে দূর করে। ছাল ফোড়ার উপর প্রলেপ দিয়ে উপকার হয়। শিমুল তুলা খুব ভালো। এটার তৈরী বালিশ বা অন্য কোনো জিনিস খুব নরম। হরিপুর উপজেলার গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকায় দেখা যায়, গাছে গাছে শোভা পাচ্ছে শিমুল ফুল। তবে আগের তুলনায় খুবই কম। শহর অঞ্চলে তো শিমুল গাছের অস্থিত্ব নাই বললেই চলে।

বসন্তের সঙ্গে-সঙ্গেই প্রকৃতি যেন নিজ রূপে সেজে উঠেছে। রাস্তার পাশে শিমুল ফুলের সৌন্দর্য দেখে প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে। দোয়েল পাখি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মত দৃশ্য আর যেকোনো পথচারীকে দাঁড়িয়ে দেখতে বাধ্য করবেই। রাস্তার পাশে, পুকুর পাড়ে শিমুল গাছে ফুল বাতাসে দোল খাওয়ার এমন দৃশ্য পথচারিরাসহ দর্শনার্থীদের মন কাড়ছে।
ফালগুনের আগমনে পলাশ, শিমুল গাছে লেগেছে আগুনে খেলা। লাল ফুলে পুরো এলাকায় সেজেছে রক্তিম আভায়। গাছের তলায় ঝরে পড়া লাল শিমুল ফুল দেখলে মনে হয় যেন কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে। ফুলে আলাদা কোনো গন্ধ নেই, তবুও পথচারীদের বিমোহিত করে শিমুল ফুল।

আর সূর্যের খরতাপে সেদিকে তাকালে চোখে ভেসে ওঠে অনন্য সৌন্দর্য্য। কালের বিবর্তনে ঋতুরাজ বসন্তে এখন আর যেখানে-সেখানে চোখে পড়ে না রক্তলাল শিমুল গাছ। এক দশক আগেও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় গাছে গাছে শোভা বর্ধন করতো শিমুল ফুল। কিন্তু আধুনিকতার ছোয়ায়, বন জংগল উজার করার ফলে গুটি কয়েক শত গাছ রাস্তার ধারে কিংবা রাস্তার আনাচে কানাচে দেখতে পাওয়া যায় এই শোভা মন্ডিত শিমুল গাছ।প্রকৃতি প্রেমিক শিক্ষক মসলিম উদ্দীন(৩৫)জানান ফাল্গুনীর ছোয়ায় আজ নিজেকে শোভিত করেছে শিমুল গাছ, আজ হরিপুর হতে রানীশংকেল গামী রাস্তার আসে পাশে কয়েক টি শিমুল গাছ দেখে আমি খুব খুশি হয়েছি, গাছ গুলোতে থোকা থোকা শিমুল ফুল ছেয়ে গেছে, দেখে খুব ভালো লাগলো কিন্তু কয়েক দশ বছর আগে আরো , অনেক শিমুল গাছ বাড়ির আশে পাশে দেখা যেত কিন্তু আজ সেই গাছ গুলো বিলুপ্ত প্রায় তাই আমাদের উচিত গাছকে ভালোবাসা প্রকৃতিকে ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট