1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

বিলুপ্তির পথে বাবুই পাখির বাসা

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

“বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়ই…”—কবি রজনীকান্ত সেনের সেই বিখ্যাত কবিতার বাবুই পাখি আজ যেন শুধুই স্মৃতির পাতায়। এক সময় গ্রামবাংলার আকাশ-প্রকৃতি জুড়ে থাকা এই শিল্পী পাখি ও বাসা এখন গ্রামগঞ্জ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে।

বাবুই পাখি ছোট আকারের হলেও অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। দেখতে অনেকটা চড়ই পাখির মতো হলেও আকারে কিছুটা বড়। এরা সাধারণত ঝাঁক বেঁধে তাল গাছের চূড়ায় বাসা বাঁধে। একসময় হরিপুর উপজেলা সহ ও আবহমান গ্রামবাংলার তাল গাছে ঝুলে থাকা বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা ছিল গ্রামবাংলার পরিচিত দৃশ্য। কিন্তু এখন সেই দৃশ্য আর তেমন চোখে পড়ে না।

স্থানীয়দের মতে, নির্বিচারে শিকার ও খাঁচায় বন্দি করে বিক্রির কারণে দিন দিন কমে যাচ্ছে বাবুই পাখির সংখ্যা। পাশাপাশি তাল গাছ কমে যাওয়া এবং পরিবেশের পরিবর্তনও এদের বিলুপ্তির অন্যতম কারণ।

বাবুই পাখির বাসা নির্মাণশৈলী সত্যিই বিস্ময়কর। তালপাতার সূক্ষ্ম তন্তু ছিঁড়ে এনে ঠোঁটের সাহায্যে নিপুণভাবে বুনে তারা তৈরি করে ঝুলন্ত বাসা, যা ঝড়-বৃষ্টিতেও সহজে নষ্ট হয় না। বাসার গঠন এতটাই মজবুত ও পরিকল্পিত যে আধুনিক প্রকৌশলীদের কাছেও তা বিস্ময়ের বিষয়।

এ পাখির বাসায় প্রবেশের জন্য থাকে বিশেষ নকশার পথ, যা শিকারি প্রাণী থেকে সুরক্ষিত রাখে। এমনকি লোকমুখে প্রচলিত আছে—বাবুই পাখি নাকি জোনাকি পোকা ব্যবহার করে বাসার ভেতর আলোর ব্যবস্থাও করে, যা তাদের অসাধারণ বুদ্ধিমত্তারই প্রমাণ।

প্রকৃতির এই অনন্য সৃষ্টিকে রক্ষা করতে এখনই প্রয়োজন সচেতনতা ও উদ্যোগ। না হলে খুব শিগগিরই গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই শিল্পী পাখি শুধু কবিতা আর গল্পেই সীমাবদ্ধ হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট