
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সালথা উপজেলা যুবদলের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, সহ সাংগঠনিক সম্পাদক নাসের হুসাইন, নগরকান্দা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, শাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, সদস্য ইমরান হোসেন, শাহজাহান শরীফ, মো. নুরুল ইসলাম মাতুব্বর, যুবদল নেতা লিটন মাতুব্বর ও মো. জসিম মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দলের আদর্শ ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
বক্তারা আরও বলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করতে যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দলের মধ্যে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সালথা উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সালথা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে এসে শেষ হয়।