
ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বিএনপি নেতা ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে আজাদ খার বাড়িতে এই বৈঠক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ আনোয়ার মাতুব্বর, মোঃ হাসেম খান, তারা মিয়া মাতুব্বর, ফজলু মাতুব্বর, কামরুল ইসলাম, ও স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
উঠান বৈঠক ছরোয়ার হোসেন বলেন, “সোনাপুর ইউনিয়নের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অন্যায়-অবিচারমুক্ত একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার মানউন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা ছরোয়ার হোসেন এর সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে থাকার ও অত্র ইউনয়নের মসজিদ মাদ্রাসায় দান এবং রাস্তাঘাট মেরামতের বিষয়টি তুলে ধরেন।