1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সালথায় বিএনপির বিক্ষোভ, অরাজকতা প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী ফ্যাসিবাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল সালথার গট্টিতে যুবদল নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল মধুখালীতে চুরি হওয়া মাহিন্দ্রা লেগুনার উদ্ধার, গ্রেপ্তার ১ সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা মধুখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন মধুখালীতে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ সালথায় ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন সালথার গট্টি ইউনিয়নের ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন ৯৮ লাখ টাকার প্রণোদনা সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন, ভোটারের দ্বারে দ্বারে যুবদল নেতা রানা

আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সালথায় বিএনপির বিক্ষোভ, অরাজকতা প্রতিহতের হুঁশিয়ারি

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। মিছিল থেকে যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা সদরের লাভ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাইপাস সড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাভ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহফুজ খান ও শাফিকুল ইসলাম এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. মুরাদুর রহমান, সায়েম মিয়া টিটন, মো. আনোয়ার হোসেন, নুর আলম মোল্লা ও বালাম বিশ্বাসসহ বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা বলেন, দেশের কোথাও যেন নৈরাজ্য, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনা ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট