1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

দৌলতদিয়ায় জুয়া খেলার আসর থেকে ৮ জুয়ারু গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাস (প্লেইং কার্ড) দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৮ জন জুয়ারুকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মো. সেলিম মোল্যা সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর ২নং গেট সংলগ্ন ‘মা-বাবার দোয়া’ নামক টিনসেড বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন তাহের কাজীর পাড়া এলাকার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে মো. সাইমুদ্দিন মন্ডল (৩৯), একই উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের রসুলপুর এলাকার মৃত রুস্তম মোল্লার ছেলে মান্নান মোল্লা (৪০), দৌলতদিয়া ইউনিয়ন হোসেন মন্ডল পাড়া এলাকার ফেলু মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪৪), সৈদাল পাড়া এলাকার মৃত মনিন্দ্র মজুমদারের ছেলে শ্রী শংকর কুমার মজুমদার (৪৫), রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানিপুর এলাকার মৃত কাদের দেওয়ানের ছেলে সুজন দেওয়ান (৩৯), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলুরদিয়া এলাকার সন্তেষ আলী শেখের ছেলে নওশের ওরফে নজরুল (৫০), একই জেলার ঘিওর থানার উভাজানি এলাকার আব্দুর রশিদের ছেলে মো. রফিক (৪২) ও মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব জাগির এলাকার মৃত লাল শরীফের ছেলে আনোয়ার হোসেন রিপন (৪০)।

এ সময় পুলিশের অভিযানে তাস ও জুয়া খেলার নগদ টাকাও জব্দ করে তাদের কাছ থেকে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট