1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

দৌলতদিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার গোগা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. আশানুর রহমান (২৬)।

গোয়ালন্দঘাট থানার সূত্রে জানা যায়, সোমবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসআই মো. আব্বাস উদ্দিনের নেতৃত্বে সংগীয় ফোর্স ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদস্থ মেইন গেটের সামনে চেকপোস্ট বসায়। সেখানে সন্দেহভাজন আশানুর রহমানকে আটক করে তার কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এমন পদক্ষেপে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তবে মাদক কারবারি দমনে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট