1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার করিম মোল্লার বাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে তাদেরকে ২০০ পিস হেরোইন সহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড জুরান মোল্লা পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩৪) ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড কাজীপাড়ার মৃত আফছার মন্ডলের ছেলে হায়দার মন্ডল (৪০)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ‘মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট