1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী  প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরনের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গনমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, গনঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের বিভিন্ন উপজেলা শাখার সহকর্মীবৃন্দ।
জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম পটুয়াখালীর সভাপতি কাজল বরণ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহআলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাতুল কবির ও পটুয়াখালীর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং গলাচিপা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা আগামী ৩ দিনের মধ্যে হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সকল সংবাদ বর্জন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানব বন্ধন শেষে জেলাপ্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মিরন ঢাকা থেকে কুয়াকাটা ফিলিং স্টেশনের সামনে এসে পৌছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট