1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

ফরিদপুরের সালথায় স্থানীয় অধিপত্য বিস্তার কে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত ৪

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

 

ফরিদপুর সালথায় গট্টি ইউনিয়নের বালিয়া এলাকায় স্থানীয় অধিপত্য বিস্তার কে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) দুপুরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
এর আগে শুক্রবার (১৩ জুন) রাত ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াগট্টি বাজার থেকে আক্কাস মোল্যা, হুমায়ূন মাতুব্বরসহ ৫/৭ জন বাড়ি ফিরছিলেন।পথি মধ্যে বড় বালিয়া এলাকায় পৌঁছালে তাদের ওপর দেশীয় অস্ত্র রামদা, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এসময় অন্তত ৪ জন আহত হয়। এদের মধ্যে আক্কাস মোল্যা ও হুমায়ূন মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আক্কাস মোল্যা বড় বালিয়া গ্রামের মৃত ফয়জুদ্দিন মোল্যার ছেলে ও হুমায়ূন মাতুব্বর একই গ্রামের নীল চাঁদ মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ব বিরোধ ও শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আহত দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এখনও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট