1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষকে ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের একজন মানবিক নেতা সৈকত পারভেজ

বাগাতিপাড়ায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

হাসান আলী সোহেল,নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ আন্নি খাতুন (২১) হত্যার প্রধান আসামি পরশ মন্ডল (২৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।পরশ মন্ডল উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের পল্টু মন্ডলের ছেলে।সোমবার (১৫ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৫ জানায়,পরশ মন্ডলের পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে পরশ মন্ডল আন্নিকে শয়নকক্ষে আটকিয়ে এলোপাথারি মারধর করে এবং জোরপূর্বক বিষ খাওয়ায়। পরে গুরুতর অবস্থায় তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে আন্নির মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বোরহানুল ইসলাম পরদিন (১৩ সেপ্টেম্বর)বাগাতিপাড়া মডেল থানায় পাঁচজনকে মূল আসামি ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মোট আটজনের নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে র‍্যাব-৫-এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি পরশ মন্ডলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট