1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

বাগাতিপাড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে ৯ কৃষকের জমি দখলের চেষ্টা

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

 

আসলাম আলী ওরফে আলী আসলাম নামের সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে ৯ কৃষকের প্রায় সাড়ে ৫ একর জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী প্রতিপক্ষের হুমকির মুখে ভয়ে তটস্থ হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষক পরিবারগুলো।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ওই দিনই বাগাতিপাড়া মডেল থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ৯ কৃষক।

কৃষকদের দায়ের করা অভিযোগে জানাগেছে, মিশ্রিপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব, মিঠন আলী,শফি উল্লার, নিরেন্দ্রনাথ, রনজিৎ মন্ডল, বাবলু মন্ডল, বাহাদুর মন্ডল, দিলিপ কুমার, কৃষ্ট পদ মন্ডলদের মালিকানাধীন ধানি ও বাগানসহ অন্তত ১৬ বিঘা জমি জবর দখলের চেষ্টা করা হয়। দেশীয় অস্ত্র নিয়ে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে দয়ারামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম আলী ওরফে আলী আসলামের নেতৃত্বে বাটিকামী গ্রামের এরাজ আলীর ছেলে ধুনা, আমির চাঁদের ছেলে হবু, নন্দীকুজা গ্রামের আতর আলীর ছেলে রায়েজ উদ্দিন, রমেজ উদ্দিন, আয়েজ উদ্দিন, চাঁদ, রয়েজ উদ্দিনের ছেলে হামজাসহ ১৮ থেকে ২০ জনের একটি কৃষি জমিগুলো দখলে নিতে মহড়া দেন। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ভুক্তভোগিরা। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগকারী আব্দুল ওয়াহাব এবং লাল বাহাদুর মণ্ডল জানান, ‘ছাত্রদল নেতা ও তার অনুগতদের নিয়ে আমাদের জমি দখল করার চেষ্টা করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদসহ থানায় অভিযোগ দিয়েও এখনো কোনো প্রতিকার পাইনি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দয়ারামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম আলী ওরফে আলী আসলাম বলেন, তিনি কারো জমি দখলের চেষ্টা করেননি। তাকে শত্রুতা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই পক্ষকে নিয়ে একাধিকবার শালিস করা হলেও সামাধান আসেনি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, কৃষকদের দেওয়া অভিযোগটি তিনি পেয়েছেন। অভিযুক্তদের সাথে কথাও বলেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট