1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

রাজবাড়ীতে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, চোরচক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ‘উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হাসপাতাল’ থেকে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার ও মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা চোরচক্রের সক্রিয় দুই সদস্য , খুলনা তেরখাদা উপজেলার চর জয়সুরা গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে মো. আলামিন শেখ (২৬) ও রূপসা উপজেলার মোচ্ছাবারপুর গ্রামের মো. ইমরান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম সৌরভ (২০)।

থানা সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানায় ২৯ অক্টোবর মামলা নং-২৬, ধারা ৩৭৯, পেনাল কোড ১৮৬০ এ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাকির হোসেন এর ব্যবহৃত APACE RTR160 CC মোটর সাইকেল যাহার রেজিঃ নং-রাজবাড়ী ল-১১-৩৩৮৩ মোটর সাইকেলটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের পাশে বারান্দায় রাখা অবস্থায় গত ১৪ অক্টোবর সকাল ৯ টা থেকে বেলা ২টার মধ্যে যেকোনো এক সময় অজ্ঞাতনামা চোর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে মো. জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ উক্ত ঘটনায় মামলা দায়ের করে এর তদন্তভার অর্পণ করেন এস আই সেলিম মোল্লার উপর। মামলার তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর রাত ৩ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লাসহ একটি চৌকস টিম গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেপ্তার করে। এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেন।

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামিদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট