1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

রাজবাড়ীর হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর সদর উপজেলার মুচিদহ এলাকায় আমজাদ খান হত্যা মামলার প্রধান আসামি হাকিম মন্ডল (৪৮)’কে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন মুচিদহ এলাকার মৃত সলেমান মন্ডলের ছেলে।

র‌্যাবের পাঠানো বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে আসামি হাকিম মন্ডলসহ আরও কয়েকজন আমজাদ খানের বসতবাড়িতে হামলা চালিয়ে তাকে হাতুড়ি, লোহার পাইপ, চাপাতি, ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং সেখানে নেয়ার পর চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৭, তারিখ-২৪/০৭/২০২৫ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে আবেদন করেন।

এরপর থেকেই র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‌্যাব-১১ এর সমন্বয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে আমজাদ খান হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. হাকিম মন্ডল (৪৮)’কে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারের পর রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট