1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া ১১ লক্ষ টাকা,নিভে যাবে আলো,আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

 

রাজশাহীর দুর্গাপুরে গ্রাম্য সালিশের নামে ডেকে নিয়ে মোমেনা বেগম নামের এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে।

রোববার (১৫ জুন) রাত নয়টার দিকে উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
সেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আয়নাল। সে আমগাছি এলাকার ওমর আলীর ছেলে।তিনি ঝালুকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী।

ভুক্তভোগী মোমেনা বেগম বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আমার ১৩ বছরের মেয়ে ও আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়। এর আমি প্রতিবাদ করলে আয়নালের অনুসারী বেলাল পরিকল্পিতভাবে আমাকে নিয়ে সালিশে বসে এবং আমার ছোট্ট মেয়েকে সালিসে ডেকে আনতে চাপ দেয় কিন্তু আমি মেয়েকে সালিশে আনতে রাজি না হওয়ায় আয়নালের নেতৃত্বে মৃত হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম(৪০)ও তার ছেলে শুভ (২০),মৃত নজের আলীর ছেলে আফজাল হোসেন(৩৮) এবং তার ছেলে সরল(২০) আমার চুলের মুঠি ধরে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে।

এসময় আমার মা এগিয়ে আসলে তাকেও মারপিট করে অভিযুক্তরা।আমার স্বামী প্রায় চার বছর আগে মারা গেছে। ছোট্ট মেয়ে ও মাকে নিয়ে আমার সংসার। মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালায়। বর্তমানে ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়নাল তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই।

এ ঘটনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো দরুল হুদা জানান, এধরণের অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট