1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বল্লভদী ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের, চাইলেন সবার সহযোগিতা সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবগঠিত যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় ১৭ মামলার আসামি মিজানুর রহমান গ্রেপ্তার মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী রাস্তা কার,দখল নিয়ে সংঘর্ষ:সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা প্রকাশে ঘুরছে অপরাধী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সালথায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

রাণীশংকৈলে ৪ ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ৪ ইটাভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ দুইটি ইটভাটার আগুন নিভিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ ) সকাল থেকে উপজেলার নেকমরদ ইউনিয়নের প্রয়াগপুর এলাকার মেসার্স এস এ বি ব্রিকস, রাণীশংকৈল মহলবাড়ি এলাকার মেসার্স এইচ আর বি ব্রিকস,
মেসার্স এন বি বি ব্রিকস, ও মেসার্স এম বি বি ব্রিকস নামে এই চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেসার্স এস এ বি ব্রিকস ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয় ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান। এছাড়া সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। অনুমোদন না থাকা এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এস এ বি ব্রিকসকে ১ লক্ষ টাকা, মেসার্স এইচ আর বি ব্রিকস, মেসার্স এন বি বি ব্রিকস ও মেসার্স এম বি বি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স এস এ বি ব্রিকস ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেঙে দেয়াসহ এ দুটি ভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট